কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায় লিরিক্স | আইনুদ্দিন আল আজাদ | Bangla Islamic Song | As-sijdah TV

"কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায়" ইসলামি সংগীতটি আইনুদ্দিন আল আজাদ (রহি.) 'র জনপ্রিয় একটি ইসলামি সংগীতএই ভিডিওতে "কবর পথের যাত্রী তুমি" ইসলামি সঙ্গীতটি প্রকাশ করা হলো। 

 
আইনুদ্দিন আল আজাদ (রহি.) কে? 

আইনুদ্দীন আল আজাদ: তিনি একাধারে গীতিকার, সুরকার, ক্যালিগ্রাফার, বিশিষ্ট ওয়ায়েজ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছিলেন দক্ষ সংগঠকও। ১৯৯৪ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য হন। এক সময় তিনি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিষ্ঠাবান দায়িত্বশীল হন এবং তিনি "ইসলামী আন্দোলন বাংলাদেশ" কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক হন। তিনি শুধু সংগীত শিল্পীই ছিলেন না, তিনিই বাংলাদেশের ইসলামী সংগীতের সপ্নদ্রষ্টা। তিনি ২০০৪ সালে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব প্রতিষ্ঠা করেন। সেই থেকেই আজ গড়ে উঠেছে বহু সাংস্কৃতিক সংগঠন, তৈরী হয়েছে অনেক ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।



কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায় লিরিক্স

♬ গানের কথা (Lyrics):
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায়,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়। (২ বার)

কবর যে এক কঠিন মাকাম,
পড়বে ধরা পাপী তামাম। (২ বার)
ছলচাতুরি করার মতো, (২ বার)
জায়গা সেতো নয়।

আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়।
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায়,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়।

কবরেতে যাওয়ার পরে,
ধন-গরীব সবার তরে। (২ বার)
নিষ্ঠুর-নির্দয় হইবে সেদিন, (২ বার)
যদি আমল নাহি পায়।

আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়।
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায়,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়।

কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায় | ইসলামি সংগীত
Image Source: As-sijdah TV (YouTube)
 

পাপী হয়ে যদি যাবে,
সুখের পরশ নাহি পাবে। (২ বার)
দাউ দাউ করে শুধুই জ্বলবে, (২ বার)
কোন উপায় থাকবে না।

আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়।
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায়,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদায়। 

 

আরও দেখুন:
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায় লিরিক্স
ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতুলি লিরিক্স
ক্ষমা করে দাও মাফ করে লিরিক্স

TOPIC: ইসলামী সংগীত, আইনুদ্দীন আল আজাদ, Bangla Islamic Song, Islamic Song, বাংলা গজল লিরিক্স, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি লিরিক্স

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
কিছু কথা:
গজলের লিরিক্সগুলো আস-সিজদাহ টিভি 'র নিজ হাতে লেখা। লিরিক্সগুলো কোথাও থেকে কপি করা হয় নি। আমরা বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও, আর্টিকেল, ব্লগ এই ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ওয়েবসাইটে ও সোস্যাল মিডিয়ায় আমাদের ফলো করতে পারেন। সাবস্ক্রাইব করে আস সিজদাহ টিভির সাথেই থাকুন। জাযাকাল্লাহ।


আমাদের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়ার লিংক:
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন