প্রশ্ন:
উত্তর:
![]() |
| Image Courtesy: As-sijdah TV |
তিনি বলেন, নবী (সঃ) বলেছেন, তোমরা ইছমিদ সুরমা ব্যবহার করো। কারণ, তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে (ভ্র উদগত হয়)। ইবনে আব্বাস (রাঃ) আরো বলেন, নবী (সঃ) এর একটি সুরমাদানী ছিল। প্রত্যেক রাত্রে (ঘুমানোর পূর্বে) ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন।
ব্যাখ্যা : সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি :
নারী-পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো। তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে রাসূলুল্লাহ (সঃ) র এর সুন্নতের অনুসরণের সওয়াবও লাভ হয়। অত্র হাদীসে সুরমা ব্যবহারের তিনটি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান বিজ্ঞানে হুবহু প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরো উপকারিতা পাওয়া গেছে সেগুলো হলো :
১. সর্বধরনের ছোয়াচে রোগ-জীবাণুকে ধ্বংস করে।
২. চোখের প্রবেশকৃত ধূলাবালী নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে প্রভৃতি।
৩. অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক।
৪. চোখে জ্বালাপোড়া খুব কম হয়।
হাদিসের মানঃ সহিহ হাদিস।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ‘ইছমিদ’ সুরমা ব্যবহার করবে। কারণ, তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রূ জন্মায়।
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ)বলেছেন, তোমাদের জন্য ইছমিদ সুরমা সর্বোৎকৃষ্ট। কারণ, তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রূ জন্মায় (উদগত হয়)।
হাদিসের মানঃ সহিহ হাদিস।
শামায়েলে তিরমিযি, হা/৪৩; ইবনে মাজাহ, হা/৩৪৯৭ ইবনে হিব্বান, হা/ ৬০৭৩; মুস্তাদরাকে হাকেম, হা/৮২৪৮।
আরও দেখুন:
TOPIC: ইসলামী প্রশ্নোত্তর, ইসলামিক কুইজ, ইসলামী প্রশ্নোত্তর পর্ব, সুন্নাহ, হাদিস, Islamic QnA।
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
কিছু কথা:
প্রশ্নোত্তর গুলো আস-সিজদাহ টিভি 'র নিজ হাতে লেখা। প্রশ্নোত্তর গুলো কোথাও থেকে কপি করা হয় নি। আমরা বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও, আর্টিকেল, ব্লগ এই ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ওয়েবসাইটে ও সোস্যাল মিডিয়ায় আমাদের ফলো করতে পারেন। সাবস্ক্রাইব করে আস সিজদাহ টিভির সাথেই থাকুন। জাযাকাল্লাহ।
আমাদের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়ার লিংক:
YouTube: https://youtube.com/@AssijdahTVbd
Facebook: https://www.facebook.com/AssijdahTVbd/
Telegram: https://https://t.me/AssijdahTVbd
Telegram Group: https://https://t.me/AssijdahTVbdGr
Website: https://assijdahtvbd.blogspot.com/
