প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি লিরিক্স | Kalarab | Bangla Islamic Song | As-sijdah TV

"প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি" ইসলামী সংগীতটি ভোলায় মুসলিমদের হামলার প্রতিবাদে গাওয়া কলরব শিল্পীগোষ্ঠীর একটি প্রতিবাদী সংগীত। এই ইসলামী সংগীতটি গাওয়ার কারনে বদরুজ্জামানকে জেলে যেতে হয়েছিল।



♬ গানের কথা (Lyrics):
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি,
নবীর প্রেমে স্লোগান দিলেই হত্যা সোজাসুজি। (২ বার)

হাত ভেঙ্গে দাও, পা ভেঙ্গে দাও, শহীদ কর তাকে তাকে।
মুহাম্মাদের (সা.) প্রেম বুকে যে যত্ন করে রাখে।

বাংলার বুক তাওহিদীদের খুনে কেন লাল? (২ বার)
রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম-নীতির হাল? (২ বার)

সব ব্যথা আর সব যাতনা গোপন করেই গেলাম,
দুঃখের পাহাড় বক্ষে বেঁধে দিচ্ছি তোমায় সেলাম। (২ বার)
সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি ঠিকি,
কখনো তাদের ন্যায্য দাবীর দাম দিয়েছো সিকি?
 
প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি | Islamic Song Lyrics
Image Source: As-sijdah TV (YouTube)

ধর্মদ্রোহী ঠিকি পারে দ্বীনকে দিতে গালি,
তাওহীদিদের জন্য তুমি কেবলই চোরাবালি। (২ বার)
বাংলার বুক তাওহিদীদের খুনে কেন লাল? (২ বার)
রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম-নীতির হাল? (২ বার)

যা দেখেছে দেশের মানুষ দ্বীপ শহর ঐ ভোলায়,
ঐসব ব্যাপার অহর-নিশি ঘুরছে নাগরদোলায়। (২ বার)
রাষ্ট্র তুমি ধর্মদ্রোহীর স্বর্গ সেটা জানি। (২ বার)
তাওহীদিদের জন্য হলে কেবলই গোরস্থানি।

ধর্ম নিয়ে ঠাট্টাকারীর বিচার দাবি করে,
রাজপথে আজ তাওহীদিদের রক্ত কেবল ঝরে। (২ বার)
বাংলার বুক তাওহিদীদের খুনে কেন লাল? (২ বার)
রাষ্ট্র তোমার এই কি তবে নিয়ম-নীতির হাল? (২ বার)
 
 
আরও দেখুন:
কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবে দুনিয়ায় লিরিক্স
ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতুলি লিরিক্স
ক্ষমা করে দাও মাফ করে লিরিক্স

TOPIC: ইসলামী সংগীত, Bangla Islamic Song, Islamic Song, বাংলা গজল লিরিক্স,  ইসলামী সংগীত লিরিক্স, প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি লিরিক্স, যে গজল গেয়ে জেলে গেলেন বদরুজ্জামান।

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
কিছু কথা:
গজলের লিরিক্সগুলো আস-সিজদাহ টিভি 'র নিজ হাতে লেখা। লিরিক্সগুলো কোথাও থেকে কপি করা হয় নি। আমরা বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও, আর্টিকেল, ব্লগ এই ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ওয়েবসাইটে ও সোস্যাল মিডিয়ায় আমাদের ফলো করতে পারেন। সাবস্ক্রাইব করে আস সিজদাহ টিভির সাথেই থাকুন। জাযাকাল্লাহ।


আমাদের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়ার লিংক:
YouTube: https://youtube.com/@AssijdahTVbd
Facebook: https://www.facebook.com/AssijdahTVbd/
Telegram: https://https://t.me/AssijdahTVbd
Telegram Group: https://https://t.me/AssijdahTVbdGr
Website: https://assijdahtvbd.blogspot.com/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন