ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতুলি লিরিক্স | আইনুদ্দিন আল আজাদ | Bangla Islamic Song | As-sijdah TV

কলরব শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় ইসলামী সংগীত "ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি" এই পোস্টে লিরিক্স সহ উল্লেখ করা হয়েছে। যখন মানুষের হাতে হাতে ফিচার ফোন ছিল স্মার্টফোন খুব বেশি দেখা যেত না তখন এই ইসলামী সংগীত টি কত যে শুনেছি। তখন মানুষের ফোনে ফোনে এই ইসলামী সংগীত টি থাকতো। একই সংগীত বারবার শুনতে শুনতে মুখস্ত হয়ে যেত। এখনো ইসলামী সংগীতটি শুনতে গেলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। নিচে ইসলামী সংগীতটি লিরিক্স সহ উল্লেখ করা হলো।





ইসলামী সংগীত/গজল: ও মদিনার বুলবুলি।
কথা ও সুর: হুমায়ুন কবির সাবীব।

 
♬ গানের কথা (Lyrics):
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (৩ বার)
যতন করে হৃদয় মাঝে, (২ বার)
একা একা নিরিবিলি‌।

ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (২ বার)

সেই ফুলেরি পাপড়ি গুলো ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। (৩ বার)
সেই সুবাসে ব্যাকুল হয়ে, (২ বার)
গাই তোমারি গিতালী।

ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (২ বার)
যতন করে হৃদয় মাঝে, (২ বার)
একা একা নিরিবিলি‌।

ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (২ বার)

ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি | ইসলামী সংংগীত
Image Source: As-sijdah TV (YouTube)

 
মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি,
তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। (৩ বার)
কবি ও কবির সাথে, (২ বার)
গড়ে সাধের মিতালী।

ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (৩ বার)
যতন করে হৃদয় মাঝে, (২ বার)
একা একা নিরিবিলি‌।

ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুলতুলি। (২ বার)
 
আরও দেখুন: 

TOPIC: ইসলামী সংগীত, আইনুদ্দীন আল আজাদ, Bangla Islamic Song, Islamic Song, বাংলা গজল লিরিক্স, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি লিরিক্স

 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
কিছু কথা:
গজলের লিরিক্সগুলো আস-সিজদাহ টিভি 'র নিজ হাতে লেখা। লিরিক্সগুলো কোথাও থেকে কপি করা হয় নি। আমরা বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও, আর্টিকেল, ব্লগ এই ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ওয়েবসাইটে ও সোস্যাল মিডিয়ায় আমাদের ফলো করতে পারেন। সাবস্ক্রাইব করে আস সিজদাহ টিভির সাথেই থাকুন। জাযাকাল্লাহ।


আমাদের ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়ার লিংক:
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন